ঢাকা ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করাতে চাইছে: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৪৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করাতে চাইছে বলে জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করাতে চাইছে। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন, অন্যটি এনজিও-সংক্রান্ত আইন।

মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি, নির্বাচনের পূর্বে এই আইনগুলো পাশ করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে। জনগণের ম্যান্ডেট ছাড়া তড়িঘড়ি করে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাশ করা সমীচীন হবে না বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, আমরা মনে করি, উপরোক্ত বিষয়ে আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে। সরকারকে আহ্বান জানাচ্ছি এ ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করাতে চাইছে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:৪৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫