ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হিন্দু সম্প্রদায়ের ৪ শতাধিক মানুষ যোগ দিলেন বিএনপিতে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

বরগুনার বেতাগীতে হিন্দু সম্প্রদায়ের প্রায় ৪ শতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেছেন। এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেতাগী জেলেপাড়া সার্বজনীন শ্রী শ্রী মন্দির প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এ মতবিনিময় সভা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি।

মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- ধর্ম যার যার রাষ্ট্র সবার, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। এ দেশে মুসলমানদের যে অধিকার হিন্দুদেরও সেই একই অধিকার। একজন মুসলমান যে অধিকার নিয়ে বসবাস করবে, অপরদিকে এক সনাতনী সেই একই অধিকার ভোগ করবেন।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে এই বেতাগীতে হিন্দুরা বিএনপির নেতৃত্বে সুন্দরভাবে ব্যবসা-বাণিজ্য করার সুযোগ পেয়েছে। গত ৫৪ বছরে আপনি যা পাননি আমাদের তারেক জিয়া যদি একবার প্রধানমন্ত্রী হন আপনারা তা পাবেন। তারেক জিয়া চান এ দেশে হিন্দু, মুসলমান সমান অধিকার ভোগ করুক।

বেতাগীতে বীর মুক্তিযোদ্ধা শ্রী বিমল মিস্ত্রীর সভাপতিত্বে সনাতনীদের এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- পাথরঘাটা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অরুন বাবু, বরগুনা জেলা হিন্দু ও বৈধ স্থায়ী কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক হীরন সমাদ্দারসহ অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন- বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক, বরগুনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, বামনা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও শিল্পপতি রুহুল আমিন শরিফ, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

সভা শেষে বিএনপিতে যোগদানকৃত সব হিন্দু ধর্মাবলম্বীদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

হিন্দু সম্প্রদায়ের ৪ শতাধিক মানুষ যোগ দিলেন বিএনপিতে

আপডেট সময় ১১:২১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫