ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার প্রতি জনসমর্থন ‘পরম সৌভাগ্যের’—আজহারী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৬৩১ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি দলমত নির্বিশেষে মানুষের ভালোবাসা ও দোয়া পাওয়া ‘পরম সৌভাগ্যের’ বিষয় বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আজহারী তাঁর পোস্টে লেখেন, “নানা বিভক্তি ও বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা খুবই কম। কিন্তু বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে অনন্য। দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হয়েছেন।”

তিনি জানান, বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে পুরো জাতি উদ্বিগ্ন। “এই মুহূর্তে গোটা দেশ তাকে আন্তরিক দোয়ায় স্মরণ করছে। দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়া সত্যিই পরম সৌভাগ্যের।”

পোস্টের শেষে তিনি লেখেন, “আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা, ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এ মহিয়সী নারীর রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে দ্রুত আরোগ্য দান করুন।”

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

খালেদা জিয়ার প্রতি জনসমর্থন ‘পরম সৌভাগ্যের’—আজহারী

আপডেট সময় ০৩:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫