ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, সিসিইউতে নিবিড় চিকিৎসা চলছে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৬০৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এভার কেয়ার হাসপাতালে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড নিয়মিতভাবে চীন, যুক্তরাষ্ট্র ও লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা দিচ্ছে। পুরো চিকিৎসা প্রক্রিয়া অনলাইনে পর্যবেক্ষণ করছেন বেগম জিয়ার পুত্রবধু ডাক্তার জোবায়দা রহমান।

হাসপাতালে ভর্তির পর করা পরীক্ষায় তাঁর ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। এতে পরিস্থিতি জটিল হয়ে উঠলে গত বৃহস্পতিবার থেকে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউতে) রাখা হয়। সিসিইউতে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন।

চিকিৎসকদের অগ্রাধিকার এখন—দেশের মধ্যেই সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করে তাঁর শারীরিক অবস্থাকে স্থিতিশীল পর্যায়ে ফিরিয়ে আনা। তাঁকে সুস্থ করতে মেডিকেল টিম আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, সিসিইউতে নিবিড় চিকিৎসা চলছে

আপডেট সময় ১১:৪০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫