ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমার মায়ের মৃত্যুতেও এতটা অশ্রু ঝরেনি যতটা খালেদা জিয়ার জন্য ঝরছে: বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় গোটা দেশই ব্যথিত—এমন মন্তব্য করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, “বাংলাদেশে এমন কোনো হৃদয় নেই যেখানে আজ খালেদা জিয়ার জন্য অশ্রু ঝরেনি, হাত তুলে প্রার্থনা করা হয়নি।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আলাল জানান, দেশনেত্রীকে ঘিরে যেন পুরো দেশের বাতাসও আজ কাঁদছে। দেশের বাইরে থাকা বাংলাদেশিরাও তার সুস্থতার জন্য দোয়া করছেন। এমন একজন মানুষও পাওয়া যাবে না, যিনি তার বর্তমান অবস্থায় ব্যথিত নন।

তিনি আবেগঘন কণ্ঠে বলেন,
“হে আল্লাহ, আপনি আমাদের মাকে সুস্থ করে দিন। বাংলাদেশের মানুষের কল্যাণের স্বপ্ন পূরণের জন্য তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিন। আপনার চেয়ে বড় চিকিৎসক কেউ নেই।”

খালেদা জিয়ার প্রতি গভীর আবেগ প্রকাশ করে আলাল আরও বলেন,
“এক কাপড়ে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, ছয় বছর কারাগারে রাখা হয়েছে। বিনা চিকিৎসায় কারাগারে থাকতেই নিজের মায়ের মৃত্যুসংবাদ পেয়েছিলাম। তখনও অশ্রু এতটা ঝরেনি, যতটা আজ খালেদা জিয়ার জন্য ঝরছে।”

দোয়া মাহফিলে প্রতিবন্ধী সংগঠনের সদস্য, শিক্ষকসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন—
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন,
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেছারুল হক,
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

আমার মায়ের মৃত্যুতেও এতটা অশ্রু ঝরেনি যতটা খালেদা জিয়ার জন্য ঝরছে: বিএনপি নেতা

আপডেট সময় ০৭:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫