ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির এই ক্রান্তিকালে বেগম জিয়ার উপস্থিতি প্রয়োজন: শায়েখে চরমোনাই

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:২৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান। সেখানে তিনি বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করেন।

শায়েখ চরমোনাই বলেন, “তিনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। জাতির এই ক্রান্তিকালে তার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। বিএনপি নেতাকর্মী এবং তার পরিবারের প্রতি আমরা গভীর সহমর্মিতা জানাচ্ছি।”

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

জাতির এই ক্রান্তিকালে বেগম জিয়ার উপস্থিতি প্রয়োজন: শায়েখে চরমোনাই

আপডেট সময় ০৬:২৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫