ঢাকা ১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৩২ বার পড়া হয়েছে

বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ বিষয়ক যে আন্তর্জাতিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে, সেখানে বক্তা হিসেবে অংশ নেবেন তিনি।

সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত আনুষ্ঠানিক চিঠিতে হাসনাত আব্দুল্লাহর প্রতি এ আমন্ত্রণ জানানো হয়।

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং বাংলাদেশে ক্ষমতার রূপান্তরের গুরুত্বপূর্ণ পর্যায়ে ছাত্র-জনতার গণআন্দোলনে হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা রেখেছেন। একজন তরুণ রাজনৈতিক সংগঠক হিসেবে তার অভিজ্ঞতা, বিশ্লেষণ ও সক্রিয় নেতৃত্ব আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ গুরুত্ব পাচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া আলোচনায় অংশগ্রহণ ছাড়াও অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে নীতি, রাজনীতি এবং সমসাময়িক নানা ইস্যুতে মতবিনিময় করবেন বলেও জানানো হয়।

হাসনাত আব্দুল্লাহর পুরো সফর সমন্বয় ও স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্ব অক্সফোর্ড ইউনিয়ন গ্রহণ করবে বলে আমন্ত্রণপত্রে নিশ্চিত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ০৪:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫