ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন- বাবর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশের বর্তমান সংকটে বেগম খালেদা জিয়ার উপস্থিতি অপরিহার্য। তিনি বলেন, খালেদা জিয়া কখনো স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশ-জনগণের স্বার্থে কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি। তাই জাতীয় এই ক্রান্তিকালে তাঁর বেঁচে থাকা দেশের জন্য অত্যন্ত প্রয়োজন।

শুক্রবার (৫ ডিসেম্বর) মদন উপজেলার বুড়াপীর মাজার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন বাবর। তিনি দাবি করেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, বরং সারা দেশের সর্বজনীন নেত্রী। কেন এই মুহূর্তে তাঁকে প্রয়োজন—তার বিস্তারিত তিনি অন্য একদিন বলবেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এখনো দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, আর এসব মোকাবিলায় খালেদা জিয়ার মতো দৃঢ় নেতৃত্ব অত্যন্ত জরুরি। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন খালেদা জিয়াকে অদূর ভবিষ্যতে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে বলেও জানান তিনি। নেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।

আগামী দিনের রাজনৈতিক অঙ্গীকার হিসেবে বাবর বলেন, তাঁর প্রথম লক্ষ্য হবে উন্নয়নের সংগ্রাম ও বেকারত্ব দূরীকরণ। ঘরে ঘরে দুই-তিনজন করে বেকার তরুণ-তরুণী আছে উল্লেখ করে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি করে তাদের স্বাবলম্বী করাই হবে তাঁর প্রধান কাজ। অতীতের মতো সুযোগ পেলে আরও ব্যাপক উন্নয়ন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

সভায় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালিকদার, রফিকুল ইসলাম আকন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেয়াকে ‘আগ্রাসন’ হিসেবে দেখা হবে, ইরানের হুঁশিয়ারি

দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন- বাবর

আপডেট সময় ০৬:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫