ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে  সেতুতে দুই ঘণ্টা আগুন জ্বালিয়ে বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার রাজনৈতিক অঙ্গন। দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা–মুন্সিগঞ্জ সড়কের গুরুত্বপূর্ণ মুক্তারপুর সেতুতে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভে অংশ নেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ সময় দুই ঘণ্টা ধরে সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটার দিকে মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদের সমর্থকেরা সেতুর ছয়টি স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন। এতে সেতুতে দীর্ঘ যানজট তৈরি হয়।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, “আমাদের একটাই দাবি—এই আসনে প্রার্থী পরিবর্তন করতে হবে। মো. কামরুজ্জামানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, কিন্তু আমরা তাকে মানি না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

শহর বিএনপির সদস্য সচিব মাহবুব আলম বলেন, “দীর্ঘ ১৭ বছর মহিউদ্দিন আহমেদ এলাকার মানুষের সঙ্গে থেকে আন্দোলন–সংগ্রাম করেছেন। তাকে মনোনয়ন না দেওয়া মেনে নিতে পারেনি স্থানীয়রা। তাই ধারাবাহিকভাবে কর্মসূচি চলছে এবং আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

এর আগে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপে ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা করেন। সেখানে মুন্সিগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামানের নাম ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকেই মহিউদ্দিনপন্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং রাতেই জেলা কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন তারা।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে  সেতুতে দুই ঘণ্টা আগুন জ্বালিয়ে বিক্ষোভ

আপডেট সময় ০৯:২৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫