ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৬ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে আবু সাঈদের গ্রামের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন।

পরে তিনি আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

কুশল বিনিময় শেষে বিকেলে উপদেষ্টা বাবনপুর শালপাড়া মাঠ পরিদর্শন করেন এবং শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শহীদ আবু সাঈদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। সেখানে ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক আবু হোসেন পররাষ্ট্র উপদেষ্টাকে একটি জার্সি উপহার দেন।

এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শওকাত আলী, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন এবং পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম শফিক উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা।

প্রসঙ্গত, গত বছরের ১৬ তারিখ পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ। আবু সাঈদের মৃত্যুর পর সারাদেশে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্পৃক্ততায় চলমান গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আওয়ামী শাসন ব্যবস্থার পতন ঘটে।

জনপ্রিয় সংবাদ

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৮:৫৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫