ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনের হাসপাতালে নিয়ে যাওয়ার এয়ার অ্যাম্বুলেন্স আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিষয়টি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফ্লাইটটি সকাল ৮টায় অবতরণের অনুমোদন পেয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন ও প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তিত হতে পারে।

এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানি ভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়েছে। এটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের বিজনেস জেট, যা দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনের জন্য ব্যবহৃত হয়। চ্যালেঞ্জার ৬০৪ তার শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা–লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য উপযুক্ত।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার

আপডেট সময় ০৯:০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫