ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের দিনই গণভোটে রাজি জামায়াতসহ আট দল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দল। তবে জাতীয় নির্বাচনের দিনই গণভোট করা হবে বলে সিদ্ধান্ত নেয় সরকার। এবার দেশের বৃহত্তর স্বার্থে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছে আট দল।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে দলগুলোর লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান নেতারা।

সংবাদ সম্মেলনে আট দলের শরিক খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের জানান, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে ডিসেম্বর মাসব্যাপী প্রচারণার কাজ করবে স্ব স্ব দল। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন মেনে নিলেও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট অপরাধীদের বিচার ও ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞার দাবি বহাল রয়েছে।

এর আগে সন্ধ্যায় পুরানা পল্টনের কালভার্ট রোডে অবস্থিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে উপিস্থিত ছিলেন আট দলের লিয়াজোঁ কমিটি সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

নির্বাচনের দিনই গণভোটে রাজি জামায়াতসহ আট দল

আপডেট সময় ১০:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫