ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও স্বাভাবিক ভোট হবে: শামা ওবায়েদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:২৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ। আমরা এই মাটির সন্তান। বিএনপি সংখ্যালঘু শব্দে আমি বিশ্বাস করে না। আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও স্বাভাবিক ভোট হবে দলমত নির্বিশেষে মা-বোনরা নিরাপত্তার সঙ্গে স্বাধীনভাবে ভোট দিতে পারবে।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগনাথদী গ্রামে হিন্দু সম্প্রদায়ের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৭ বছর ধরে সালথা-নগরকান্দার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতে সংসদে যেতে পারলে এলাকার উন্নয়ন ও যুবসমাজের কর্মসংস্থানের জন্য কাজ করতে পারব। সালথায় একটি ভালো হাসপাতাল ও আরো বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক প্রয়োজন। যেটা আমি করব।

শামা ওবায়েদ আরো বলেন, আমরা সবাই মিলে একটি মডেল সালথা গড়তে পারি সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেউ ছোট-বড় নয় আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হুমাউন খান, যুবদল নেতা হাসান আশরাফ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও স্বাভাবিক ভোট হবে: শামা ওবায়েদ

আপডেট সময় ০১:২৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫