ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়া ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। তাঁর ফুসফুসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গকে বিশ্রাম দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় দায়িত্বপ্রাপ্ত মেডিকেল বোর্ড বৃহস্পতিবার এ সিদ্ধান্ত গ্রহণ করে।

দিনভর পর্যবেক্ষণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত বিবৃতিতে মেডিকেল বোর্ড জানায়, দুপুর ১টা পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায় খালেদা জিয়ার স্বাস্থ্যে কয়েকটি জটিলতা নতুন করে শনাক্ত হয়েছে। বিশেষ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং দেহে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় শুরুতে তাঁকে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা এবং বাইপ্যাপ মেশিনে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

তবে অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় আরও উন্নত চিকিৎসা নিশ্চিতে তাঁকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। বর্তমানে চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং তাঁর সার্বিক শারীরিক অগ্রগতি নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন চালিয়ে যাচ্ছেন।

মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

বেগম খালেদা জিয়া ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে

আপডেট সময় ০৭:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫