ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রীড়া উপদেষ্টা হলেন আসিফ নজরুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৬০৮ বার পড়া হয়েছে

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের পর তাদের দফতর পুনর্বণ্টন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার দফতর থেকে নির্দেশনা জারি হওয়ার পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ এ–সংক্রান্ত গেজেট প্রকাশ করে।

গেজেট অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসানকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আসিফ নজরুল। আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আদিলুর রহমান খানকে।

একইসঙ্গে ড. আসিফ নজরুল অতিরিক্তভাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আদিলুর রহমান খান একই সময়ে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। সৈয়দা রিজওয়ানা হাসান অতিরিক্তভাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বেও থাকছেন।

এ ছাড়া প্রধান উপদেষ্টার অধীনে সরাসরি থাকা মন্ত্রণালয়গুলো হলো— মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

নতুন দফতর বণ্টনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক কাঠামো আরও স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ক্রীড়া উপদেষ্টা হলেন আসিফ নজরুল

আপডেট সময় ০৭:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫