ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী আচরণবিধি মানতে নিজ হাতেই পোস্টার ছিঁড়লেন জামায়াতের শিশির মনির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৬৭০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির নির্বাচনী আচরণবিধি মানতে নিজ হাতে নিজের প্রচারপোস্টার অপসারণ করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, তিনি সড়কে টাঙানো নিজের পোস্টার ছিঁড়ে ফেলছেন।

ভিডিওবার্তায় শিশির মনির বলেন, ‘গতকাল থেকেই নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আচরণবিধি অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আলোকসজ্জাসহ সব ধরনের প্রচারসামগ্রী বন্ধ করারও নির্দেশ রয়েছে। এসব অপসারণের দায়িত্ব সংশ্লিষ্ট প্রার্থীদেরই পালন করতে হবে।’

তিনি আরও জানান, ‘এটি রাষ্ট্রের আইন এবং নতুনভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই আমরা নিজেরাই আমাদের পোস্টার ও ফেস্টুনগুলো সরিয়ে দিচ্ছি। শুধু এই এলাকা নয়, দুই থানার সব জায়গা থেকেই আমাদের প্রচারসামগ্রী নামিয়ে ফেলছি।’

শিশির মনির বলেন, ‘নির্বাচনী আচরণবিধি মানা সবার দায়িত্ব। নিজেদের আচরণ না ঠিক রেখে অন্যকে উপদেশ দিয়ে লাভ নেই। সেই দায়িত্ববোধ থেকেই আজ এ কার্যক্রমের উদ্বোধন করলাম। হাতে এখনও ৪৮ ঘণ্টা সময় থাকলেও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কাজ করছি।’

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের পোস্টার, ব্যানার, বিলবোর্ড, প্যান্ডেল, আলোকসজ্জা ও নির্বাচনী ক্যাম্প অপসারণের নির্দেশ দেন। এ বিষয়ে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নির্দেশনা মোতাবেক ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে প্রচার সামগ্রী অপসারণ না করলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

নির্বাচনী আচরণবিধি মানতে নিজ হাতেই পোস্টার ছিঁড়লেন জামায়াতের শিশির মনির

আপডেট সময় ১২:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫