ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিবিড় পর্যবেক্ষণে আছেন ওসমান হাদি, হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন ওসমান হাদির অর্গান কাজ করছে। একটা অপারেশন হয়েছে। আশা করি আর অপারেশন করা লাগবে না। হাসপাতালের বোর্ড বিস্তারিত জানাবেন। উনি নিবিড় পর্যবেক্ষণে আছেন, অবস্থা সংকটাপন্ন।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

কাউকে হাসপাতালে ভিড় না করার আহ্বানও জানান তাসনিম জারা।

তাসনিম জারা বলেন, জুলাইয়ের যারা সম্মুখ সারিতে ছিলেন, তাদের হুমকি দেয়া হচ্ছে। আজকের ঘটনায় প্রশাসনকে দায়ভার নিতে হবে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। এটাও প্রশাসনের ব্যর্থতা। তাদেরকেই এর জবাবদিহিতা করতে হবে। আমাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগর পানির ট্যাংকির সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

এদিকে দুর্বৃত্তদের গুলিতে ওসমান হাদির গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

নিবিড় পর্যবেক্ষণে আছেন ওসমান হাদি, হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার

আপডেট সময় ১২:০০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫