ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলনে যোগ দিলেন ‘হেভিওয়েট’ বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চারবারের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ তালুকদার শনিবার আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাতের পর তিনি দলে অন্তর্ভুক্ত হন।

আবদুর রউফ তালুকদারের বাড়ি বকশীগঞ্জ উপজেলা শহরের মধ্যবাজার এলাকায়। তিনি আগে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর যোগদানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ইসলামী আন্দোলনের বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আজই আবদুর রউফ ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাত করে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেছেন। তাঁকে প্রাথমিক সদস্যপদও দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, আবদুর রউফ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুমের অনুসারী হিসেবে পরিচিত। কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী জামালপুর-১ আসনে এম রশিদুজ্জামান মিল্লাতকে দলীয় প্রার্থী করা হয়। পরে আবদুর রউফ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং তার সমর্থকেরা প্রচারণা শুরু করেন।

জনপ্রিয় সংবাদ

মাদকের টাকার জন্য নিজের ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক

ইসলামী আন্দোলনে যোগ দিলেন ‘হেভিওয়েট’ বিএনপি নেতা

আপডেট সময় ১০:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫