ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যে নিন্দার ঝড়, ব্যাখ্যা দিলো কমিশন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

‘ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের এই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকালে সিইসি এএমএম নাসির উদ্দিন রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রদত্ত বক্তব্যের একটি অংশকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত তথ্যের বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে।

এ বিষয়ে ইসির বক্তব্য হিসেবে বলা হয়েছে, শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকে সিইসি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন। এর অংশ হিসেবে রবিবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশন জরুরি সভা করেন। সভায় সিইসি দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ইসি গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার মূলত তার বক্তব্যে বুঝাতে চেয়েছেন যে, ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। কমিশন ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। উপর্যুক্ত বর্ণনা সিইসির বক্তব্যের বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান করবে বলে কমিশন মনে করে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা না করে ভুল স্বীকারের আহবান রাশেদ খাঁনের

হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যে নিন্দার ঝড়, ব্যাখ্যা দিলো কমিশন

আপডেট সময় ১০:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫