ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে সাবেক নৌ প্রতিমন্ত্রী ও সাবেক মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ধনতলা এলাকায় অবস্থিত তার বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। একই সময়ে সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. আসলামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে উভয় বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

দিনাজপুরে সাবেক নৌ প্রতিমন্ত্রী ও সাবেক মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট সময় ১২:০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫