ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় যানজটের সতর্কতা, মার্কিন নাগরিকদের নির্দেশনা দূতাবাসের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৬২০ বার পড়া হয়েছে

আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় বড় ধরনের সমাবেশের পরিকল্পনার কথা জানিয়েছে গণমাধ্যম। এ প্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণসংক্রান্ত নির্দেশনা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

রোববার (২১ ডিসেম্বর) এক বার্তায় দূতাবাস জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কগুলোতে বড় ধরনের সমাবেশের আয়োজন করতে পারে। এই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়।

দূতাবাস সতর্ক করে জানায়, ওই সময় সংশ্লিষ্ট সড়কগুলোতে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। তাই ঢাকায় বা আশপাশের এলাকায় যাদের ভ্রমণ পরিকল্পনা রয়েছে, তাদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রীদের তাদের বিমান টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়। পুলিশ চেকপয়েন্টে প্রয়োজনে এসব কাগজপত্র প্রদর্শনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাদক পাচাররোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় যানজটের সতর্কতা, মার্কিন নাগরিকদের নির্দেশনা দূতাবাসের

আপডেট সময় ০৬:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫