ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশেদ খানকে আসন ছেড়ে দেয়ার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ-সদর আংশিক) ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কালীগঞ্জ বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কালীগঞ্জ থানা রোডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে যারা কালীগঞ্জে বিএনপির সংগঠনকে আগলে রেখেছেন, তাদের মধ্য থেকে কাউকে মনোনয়ন না দিয়ে একজন বহিরাগতকে আসন ছেড়ে দেওয়া হয়েছে। বিএনপির তিনজন মনোনয়ন প্রত্যাশী থাকা সত্ত্বেও কাউকে মনোনয়ন না দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা হতাশ ও ক্ষুব্ধ।

বক্তারা আরও বলেন, রাশেদ খান এ এলাকার ভোটার নন। তাকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে দল তৃণমূলের প্রত্যাশা ও আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমন সিদ্ধান্তে আগামী দিনে বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

রাশেদ খানকে আসন ছেড়ে দেয়ার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ

আপডেট সময় ০৯:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫