ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর পর শ্বশুরবাড়ি ‘মাহবুব ভবন’ গিয়ে বিড়ালকে আদর করছেন প্রাণিপ্রেমী তারেক রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৪৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর পর রাজধানীর ধানমণ্ডিতে নিজ শ্বশুরবাড়ি ‘মাহবুব ভবন’-এ গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি সেখানে পৌঁছান।

এরই মধ্যে ওই বাড়ির কয়েকটি বিড়ালকে আদর করছেন তারেক রহমান—এমন একটি ছবি বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। আর ক্যাপশনে লেখা হয়—‘প্রাণিপ্রেমী তারেক রহমান’।

ছবিটি দেখে মন্তব্যের ঘরে প্রশংসা করছেন নেটিজেনরা।

ওই ছবিতে দেখা যায়, বিড়ালগুলো ছোট একটি ঘরের মতো, সেখানে আছে। ঘরটির সামনের দিক নেট দিয়ে আটকানো। নেটের ফাঁক দিয়ে হাত দিয়ে বিড়ালগুলোকে আদর করছেন তারেক রহমান।

এ ছাড়া তারেক রহমানের পরিবারেরও ‘জেবু’ নামের একটি পোষা বিড়াল রয়েছে। তারেকের পরিবারের সদস্যদের সঙ্গে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় এসেছে বিড়ালটিও।

এর আগে গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। ওই দিন সকাল ১১টা ৩৯ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর থেকে বের হওয়ার পর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় লাখ লাখ কর্মী ও সমর্থকের উদ্দেশে ভাষণ দেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

১৭ বছর পর শ্বশুরবাড়ি ‘মাহবুব ভবন’ গিয়ে বিড়ালকে আদর করছেন প্রাণিপ্রেমী তারেক রহমান

আপডেট সময় ০৯:৪৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫