ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের মানুষ আর হাওয়া ভবন দেখতে চায় না: ডা. তাহের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, বাংলাদেশের মানুষ আর হাওয়া ভবন দেখতে চায় না। যারা দেশ গড়ার কথা বলছেন, তাদেরকে মানুষের কাছে পরিষ্কার করতে হবে হাওয়া ভবন থাকবে নাকি আরও বাড়বে।

সোমবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আমিনের কার্যালয়ে মনোনয়নপত্র জমা শেষে তিনি এসব কথা বলেন।

ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য। এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত আছে। এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। এটা আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি একদিকে কতিপয় মানুষ দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ। একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে। যারা রাইটিস্ট এবং ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে তারা সবাই ঐক্যবদ্ধ।

তিনি বলেন, আমি আশা করছি বাংলাদেশের মানুষ আর হাওয়া ভবন দেখতে চায় না। যারা দেশ গড়ার কথা বলছেন, তাদেরকে মানুষের কাছে পরিষ্কার করতে হবে হাওয়া ভবন থাকবে নাকি আরও বৃদ্ধি পাবে।

ডা. তাহের আরও বলেন, যারা বলেছিলো নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে বানচাল হয়ে গেছে। আমরা আশা করি, এই নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাঙ্ক্ষিত ভোট দিতে পারবে।

এ সময় জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মু. শাহজাহান, সাবেক আমীর আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক সেক্রেটারি শাহ মো: মিজানুর রহমান, ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী ও পৌর জামায়াত সেক্রেটারি মোশারফ হোসেন ওপেলসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতারা উপস্থিতি ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বাংলাদেশের মানুষ আর হাওয়া ভবন দেখতে চায় না: ডা. তাহের

আপডেট সময় ০৮:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫