ঢাকা ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের সক্ষমতা আছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এই জোটের সরকার গঠনের সক্ষমতা রয়েছে।

তবে সরকার গঠন করলে কে কোন পদে আসবে বা কীভাবে হবে সেগুলো নিয়ে আমাদের সঙ্গে এখনও বিস্তারিত কথা হয়নি। এটা পরবর্তীতে আমরা বিস্তারিত জানাবো।

সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হাদি হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এই আসনের মধ্যে ছাত্রদল নেতা সাম্যকেও হত্যা হয়েছে। এটা মৃত্যুর উপত্যকা।

এখানে আমরা আর কোনো মৃত্যু চাই না। এই আসনকে নগরের সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন তিনি।

দল থেকে কয়েকজন নেতার পদত্যাগের বিষয়ে তিনি আরও বলেন, আমরা বাস্তবিক দল গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। বিএনপির দিকে গেলেও অনেক দ্বিমত হতো, জামায়াতের সাথেও দ্বিমত আছে, এই দ্বিমতকে শ্রদ্ধা করি।

এটি কোনো আদর্শিক জোট নয়। সংস্কার, বিচার ও অর্থনীতিসহ অনেক বিষয়ে একমত হওয়ায় জোট হয়েছে। একসঙ্গে সবাই মিলে দেশ থেকে দুর্নীতিমুক্ত করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা।

এর আগে, ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করার জন্য এনসিপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এই আসনে নির্বাচন করার জন্য প্রচারণায় নেমেছিলেন সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

জামায়াত নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের সক্ষমতা আছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০৮:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫