ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক বইয়ে স্বাক্ষর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৫৬৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ সোমবার (৫ জানুয়ারি) ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে শোক বইয়ে স্বাক্ষর করেন।

বাংলাদেশ হাইকমিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার ইশরাত জাহান, প্রেস কাউন্সিলর মো. তৈয়ব আলী ও কাউন্সিলর (কনস্যুলার) সরদার মো. নোমানুজ্জামান।

স্বাক্ষরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাকিস্তানের ফেডারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমী।

শোক বইয়ে স্বাক্ষর শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন এবং তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তিনি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে বেগম জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয় উল্লেখ করে তার প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। আগামীতে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও উন্নয়নের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ ও সময় দিয়ে শোক বইয়ে স্বাক্ষর করতে বাংলাদেশ হাইকমিশনে আসায় ভারপ্রাপ্ত হাইকমিশনার বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জনপ্রিয় সংবাদ

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক বইয়ে স্বাক্ষর

আপডেট সময় ০৮:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬