ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

২০১৭ সালে মির্জা ফখরুলের ওপর হামলা : দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৫৫৫ বার পড়া হয়েছে

২০১৭ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির প্রতিনিধি দলের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত রিপোর্ট দাখিলে দীর্ঘসূত্রতা হওয়ায় তদন্ত কর্মকর্তাকে তাগাদা দিয়েছেন আদালত।

রবিবার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর চট্টগ্রামের বিচারক সায়মা আফরীন হীমা মামলার তদন্ত অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

প্রসঙ্গত, ২০১৭ সালে রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালী বাজার এলাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ ছয় নেতা আহত হন। বহরের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছিল।

এ ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক বাদী হয়ে চট্টগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে রিপোর্ট দাখিল করায় মামলাটি খারিজ করা হয়। তারপর ২০২৪ সালের ২ অক্টোবর রিভিশন মামলাটি শুনানি শেষে মঞ্জুর করে পুনঃতদন্তের আদেশ দেন আদালত।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

২০১৭ সালে মির্জা ফখরুলের ওপর হামলা : দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ

আপডেট সময় ০৯:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬