ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিলেন এলডিপির কয়েকশ নেতাকর্মী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫৭৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চন্দনাইশে এলডিপির কয়েকশ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দোহাজারি পৌরসভা এলডিপির প্রায় দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এ সময় ফুল দিয়ে তাদের বরণ করে নেন চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। দোহাজারি রূপনগর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ যোগদান অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, এলডিপির নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের মধ্য দিয়ে এই আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা।

বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমেদ বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে— এটি বুঝতে পেরেই এলডিপির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিতে শুরু করেছেন। সামনে আরও অনেক নেতাকর্মী বিএনপিতে আসবেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে তারেক রহমানকে এই আসন উপহার দেওয়ার আহ্বান জানাই।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন সমন্বয়কারী এম এ হাশেম রাজু, বিএনপি নেতা অ্যাডভোকেট নাজিম উদ্দিন, নুরুল ইসলামসহ চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বিএনপিতে যোগ দিলেন এলডিপির কয়েকশ নেতাকর্মী

আপডেট সময় ১১:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬