ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট নেতাদের সাক্ষাৎ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৫৭৩ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ১২ দলীয় জোটের নেতারা।

আজ বুধবার বিকেলে তাঁরা বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল জানিয়ে বিএনপির মিডিয়া সেল বলেছে, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে তারেক রহমান ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি তাঁদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট নেতাদের সাক্ষাৎ

আপডেট সময় ১০:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬