ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামার নিচে চাপাতি নিয়ে এনসিপি প্রার্থীর পেছনে ঘুরছিলেন যুবক, আহত ২ কর্মী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৫৩৯ বার পড়া হয়েছে

এবার নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এ সময় এনসিপির দুজন কর্মী আহত হন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলায় কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন ফতুল্লা থানা যুবশক্তির সংগঠক আবু তাহের (২২) ও মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব মারুফ (২১)।

এ ঘটনার বর্ননা দিয়ে জেলা জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম বলেন, সন্ধ্যায় ফতুল্লার কাশিপুর বাশমুলি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এক যুবককে আল আমিন ভাইয়ের পেছনে অনুসরণ করতে দেখা যায়। নেতাকর্মীদের সন্দেহ হলে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে জামার নিচ থেকে বড় একটি চাপাতি পাওয়া যায়। এ সময় সে পালাবার চেষ্টা করে এবং এনসিপির দুজন কর্মীকে আহত করে।

তিনি আরও বলেন, ঘটনার পর এলাকার লোকজন জড়ো হয়ে তাকে গণপিটুনি দিলে ওই যুবক জানায়– তাকে এক বড় ভাই চাপাতি নিয়ে এখানে আসতে বলেছে। এর কিছুক্ষণের মধ্যেই সেই যুবকের আরও বেশ কিছু অনুসারী জড়ো হয়ে হামলার চেষ্টাকারীকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আল আমিন ভাইকে গাড়িতে উঠিয়ে নিরাপদে সরিয়ে দেয়। এই বিষয়ে প্রশাসনকে অবগত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

টাকার অভাবে আমাদের প্রার্থীদের নির্বাচন করতে কষ্ট হয়: চরমোনাই পীর

জামার নিচে চাপাতি নিয়ে এনসিপি প্রার্থীর পেছনে ঘুরছিলেন যুবক, আহত ২ কর্মী

আপডেট সময় ০২:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬