ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকে নিয়ে গাজী আতাউর রহমানের বক্তব্য বিভ্রান্তিকর : এহসানুল মাহবুব জুবায়ের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৬০৪ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমানের সাম্প্রতিক বক্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, জুমআর দিন বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংগঠনের দায়িত্বশীল নেত্রীর বরাত দিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা বাস্তবসম্মত নয়। এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে প্রেস ব্রিফিং চলাকালেই তাৎক্ষণিকভাবে বিষয়টি স্পষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।

বিবৃতিতে এডভোকেট জুবায়ের বলেন, ‘আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিন্ন পথে চলে গেছে’—গাজী আতাউর রহমানের এমন মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি মনে করেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। বাস্তবতা হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন।

গাজী আতাউর রহমানের আরেক অভিযোগের জবাবে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সকল রাজনৈতিক দলের সঙ্গে আচরণ করে থাকে। কারও সঙ্গে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ জামায়াত করে না।

বিবৃতির শেষাংশে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়—এমন বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য গাজী আতাউর রহমানের প্রতি আহ্বান জানান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

জনপ্রিয় সংবাদ

মাদক পাচাররোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জামায়াতকে নিয়ে গাজী আতাউর রহমানের বক্তব্য বিভ্রান্তিকর : এহসানুল মাহবুব জুবায়ের

আপডেট সময় ০৮:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬