ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৫৮০ বার পড়া হয়েছে

আক সকালে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে তার গ্রামে যান তিনি।

এ সময় আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন কবর জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করলেন তিনি।

কবর জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা জাতিকে বিভক্ত করব না। আবু সাঈদ যে দায়িত্ব দিয়ে গেছেন, সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে কিন্তু দেশের সম্মান ভূলুন্ঠিত হতে দেব না।’

এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনসহ ১০ দলীয় জোটের নেতারা।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

আপডেট সময় ০৯:২৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬