ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করবো না: ফখরুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:২৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৫৪১ বার পড়া হয়েছে

বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করবো না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৫ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের বরুণাগাঁও মাদরাসা মাঠে এক নির্বাচনি গণসংযোগে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা সবাই আমাকে ও আমার বাপ চাচাকে চিনেন। আমরা রাজনীতি করে সম্পদ অর্জন করিনি।‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ আমরা বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করবো না।

দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমার দলের কেউ আওয়ামী লীগের মতো দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেবো। আমরা তাদের মতো করবো না। জামায়াতে ইসলাম নিয়ে তিনি বলেন, রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক না। আগে জামায়াতে ইসলাম নির্বাচন করেছিলো তারা কখনো ভালো করতে পারেনি।

তিনি আরও বলেন, তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন। বিএনপি সরকার গঠন করলে কৃষকরা সহজেই সার পাবে, সার সংকট থাকবেনা। মা বোনরা ফ্যামিলি কার্ড পাবেন। যুবকদের কর্মসংস্থানের জন্য অতিতে আমরা কাজ করেছি, আগামীতেও করবো।

তিনি বলেন, আমরা এদেশে উদারপন্থি গণতন্ত্র চাই, নির্বাচনের মাধ্যমে সরকারে যেতে চাই। স্লোগান দিলে ভোট আসবেনা, সৎকাজ করে মানুষের মন জয় করতে হবে বলে তিনি ধানের শীর্ষে ভোট চান ও দোয়া কামনা করেন। এ সময় জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে কারচুপি রুখতে ছাত্র জনতাকে রাজপথে থাকতে হবে- আল্লামা মামুনুল হক

বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করবো না: ফখরুল

আপডেট সময় ০৩:২৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬