ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আ. লীগ চায় রাজনৈতিক সরকার আসুক, তারা নির্বাচনে ঝামেলা করবে না: মাসুদ কামাল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

এবার আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধ করতে চাইবে না বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেছেন, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নেই, তারা নির্বাচন প্রতিরোধ করতে চাইবে না। আওয়ামী লীগের প্ল্যান হলো, যেই আসুক, রাজনৈতিক সরকার আসুক। আওয়ামী লীগ এটাও মনে করে, রাজনৈতিক সরকার আসলে তাদের অবস্থা আগের চেয়ে ভালো হবে।

ইউনূসের বিদায় হোক, এটা দলটি চায়। সেজন্য আওয়ামী লীগ এই নির্বাচনে কোনো ঝামেলা করবে না। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন তিনি। এ সময় লুট হওয়া অস্ত্র ‍উদ্ধার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের কড়া সমালোচনা করেন মাসুদ কামাল।

বলেন, উনি বলেন— অস্ত্র উদ্ধার হয়নি। গ্যারান্টি দিয়ে বলতে পারি, তারা এগুলো এখানে ব্যবহার করবে না। সে গ্যারান্টি কীভাবে দেয়? এগুলো কোনো কথা! এই সরকারের মতো এত দায়-দায়িত্বহীন সরকার জীবনেও দেখিনি। তারা জানেও না কী বলতে হবে, কীভাবে বলতে হবে।

তিনি আরো বলেন, এই নির্বাচন শান্তিপূর্ণ হবে। কারণ নির্বাচনে যারা অংশ নিচ্ছে, বিএনপি ও জামায়াত। দুই দলই মনে করছে, ভোট তাদের পক্ষে আসবে। তারা চেষ্টা করবে বেশিরভাগ ভোটার আনার জন্য। উত্তেজনা থাকলেও মারামারির পর্যায়ে যাবে এবং ভয়ংকার অবস্থা হবে, যেখানে হাসপাতাল ঠিকঠাক রাখতে হবে— মনে হয় না এরকম কোনো বাস্তবতা দেশে আছে। সরকারের কোনো ক্ষমতা নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

এবার তারেক রহমানের আসনে দাঁড়িপাল্লার পক্ষে নারীদের বড় শোডাউন

আ. লীগ চায় রাজনৈতিক সরকার আসুক, তারা নির্বাচনে ঝামেলা করবে না: মাসুদ কামাল

আপডেট সময় ১০:৫১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬