ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের দেওয়াপোস্টাল ব্যালটভোট গণনায় অন্তর্ভুক্ত হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ ফেব্রুয়ারির (আজ) মধ্যে ব্যালট পেপার দেশে না পৌঁছালে সংশ্লিষ্ট ভোটারদের ভোট বাতিল বলে গণ্য হতে পারে। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের বিশেষায়িত অ্যাপপোস্টাল ভোট বিডি’-তে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

ইসি সূত্রে জানা গেছে, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা রাখা হলেও তার একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। বিজ্ঞপ্তিতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, ভোটাধিকার প্রয়োগের পর সাদা রঙের ব্যালট খাম ও প্রয়োজনীয় ঘোষণাপত্রটি যথাযথভাবে পূরণ করে হলুদ খামে ভরে দ্রুততম সময়ে নিকটস্থ ডাকঘরে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যদি কোনো ব্যালট ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে এসে না পৌঁছায়, তবে তা যথাসময়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো সম্ভব হবে না।

নিয়ম অনুযায়ী, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ব্যালট পেপার না পৌঁছালে তা গণনা প্রক্রিয়ার বাইরে রাখা হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রবাসী ভোটারদের ভোটের অধিকার নিশ্চিত করতে দ্রুত ডাকযোগে ব্যালট পাঠানোর তাগিদ দিয়েছে কমিশন।

জনপ্রিয় সংবাদ

এনসিপিতে বিএনপির ২০০ নেতাকর্মীকে বরণ করে নিলেন হান্নান মাসউদ

আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

আপডেট সময় ০১:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬