ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপিতে বিএনপির ২০০ নেতাকর্মীকে বরণ করে নিলেন হান্নান মাসউদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯৯ বার পড়া হয়েছে

এবার নোয়াখালী৬ আসনের হাতিয়ায় বিএনপির ২০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। ওই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাহাজমারা ইউনিয়নের সাদকানের বাড়িতে শাপলা কলির এক উঠান বৈঠকে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে যোগদানকারীদের মধ্যে হাতিয়া উপজেলা বিএনপির সদস্য জয়নাল আবেদিন জনু মেম্বার, চানন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নবীর উদ্দিন, সোনাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফয়সাল পায়েল, বুড়িরচর ইউনিয়ন যুবদলের সদস্য মো. সোহেল, জাহাজমারা ইউনিয়নের বিএনপি সদস্য ও ওয়ার্ড সভাপতি মো. নাহিদ, জাহাজমারা ইউনিয়ন তাঁতী দলের ক্রীড়া সম্পাদক রুবেল, ৫ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি নিসান উদ্দিনসহ বিএনপি যুবদল ও ছাত্রদলের ২০০ নেতাকর্মী রয়েছেন।

বৈঠকে আবদুল হান্নান মাসউদ বলেন, আমরা একসঙ্গে কাঁধেকাঁধ মিলিয়ে সুন্দর হাতিয়া গড়ে তুলবো। বিগত সময়ে আপনারা দল করেও সম্মান পাননি। আমি আপনাদের কী দিতে পারবো তা জানি না, তবে যথাযথ সম্মান দিতে পারবোএটুকু বলতে পারি। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে গত কয়েক দিনে এক হাজারের বেশি বিএনপি নেতাকর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রতিদিন অসংখ্য নেতাকর্মী আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। যারা পরিচ্ছন্ন রাজনীতি করেন আমরা তাদের সবাইকে স্বাগত জানাই।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

এনসিপিতে বিএনপির ২০০ নেতাকর্মীকে বরণ করে নিলেন হান্নান মাসউদ

আপডেট সময় ০৩:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬