ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে এমন একটি দল আছে যাদের কাজ কর্মই মুনাফেকি: বাবর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭৩ বার পড়া হয়েছে

এবার নেত্রকোণা (মদনমোহনগঞ্জখলিয়াজুড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধাদের রক্ত ও দুই লাখ মাবোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। তিনি বলেন, যারা ৭১ ও ২৪কে এক সঙ্গে তুলনা করতে চায়, তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমরা ৭১এর মহান মুক্তিযুদ্ধকে যেমন শ্রদ্ধাভরে স্মরণ করি, ২৪এর গণঅভ্যুত্থানকেও শ্রদ্ধাভরে স্মরণ করি।

গতকাল শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনার মদন পৌর শহরের জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

লুৎফুজ্জামান বাবর বলেন, এ দেশে এমন একটি দল আছে যাদের কাজ কর্মই মুনাফেকি। ৭১ নিয়ে কথা বললে তারা চুপ থাকে। তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের পরিবর্তে অন্য কাউকে স্বাধীনতার ঘোষক বানাতে চায়। তাদের মুনাফেকি সম্পর্কে সকল নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, মদন, মোহনগঞ্জ ও খলিয়াজুড়িকে মাদক ও জুয়ামুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন দলীয় নেতাকর্মীদের ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান ও ফলাফল সংগ্রহ করে ঘরে ফেরবেন।

জনপ্রিয় সংবাদ

খামারিদের বাড়িতে বাড়িতে রক্তমাখা চিঠি: ডাকাতি করতে আসবো, দরজা না খুললে ‘জিন্দা খালাস’

দেশে এমন একটি দল আছে যাদের কাজ কর্মই মুনাফেকি: বাবর

আপডেট সময় ০৯:১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬