এবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেছেন, ভারত এখন বিশ্ব শান্তির জন্য হুমকিতে পরিণত হয়েছে। রোববার এক বিবৃতিতে তিনি একথা বলেন। ইসলামাবাদে এক বক্তব্যে তিনি সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান।
প্রেসিডেন্ট জারদারি উল্লেখ করেন, বিশ্বনেতা, বিভিন্ন সরকার ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে জানানো সহানুভূতি ও সমর্থন পাকিস্তানের জনগণ এবং সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাহস ও শক্তির উৎস হয়েছে। এসব বার্তা প্রমাণ করে যে সন্ত্রাসবাদ ও এর পেছনের সহিংস মতাদর্শের বিরুদ্ধে লড়াই একটি বৈশ্বিক সংগ্রাম। থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে জয় পেল প্রধানমন্ত্রী আনুতিনের দলথাইল্যান্ডের সাধারণ নির্বাচনে জয় পেল প্রধানমন্ত্রী আনুতিনের দল তিনি পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থান তুলে ধরে বলেন, একা কোনো দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা করতে পারে না।
আসিফ আলি জারদারি বলেন, ‘কিছু প্রতিবেশী দেশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছে, পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত গোষ্ঠীগুলোকে সরাসরি অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে।’ জারদারি বলেন, ইতিহাস বলে, যখন সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে জাতীয় সীমানার বাইরে অবস্থান, সহায়তা বা দায়মুক্তির সুযোগ দেওয়া হয়, তখন এর পরিণতি সারাবিশ্বের নিরীহ বেসামরিক নাগরিকদের বহন করতে হয়। সূত্র: সামা টিভি

























