ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭৬ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ প্রতিক্ষার পর ভোট দেয়ার সুযোগ হয়েছে, এর মাধ্যমে নতুন দিনের সূচনা হলো।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানী মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ভোট শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হোক। এর মাধ্যমে ১৮ কোটি মানুষের সরকার গঠিত হোক।

শফিকুর রহমান বলেন, এই ভোটে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ছোটখাটো কোনো ঘটনা ঘটলে আমরা মেনে নেব কিন্তু বড় কোনো ঘটনা ঘটলে আমরা আমাদের সর্বোচ্চ করব।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ভোটের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো: জামায়াত আমির

আপডেট সময় ১১:২৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬