ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশৃঙ্খলা সৃষ্টি করায় ৫ ছাত্রদল কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬০০ বার পড়া হয়েছে

এবার নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন চাঁদপুর৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) শেখ ফরিদ আহমেদ মানিক। বিশৃঙ্খলা সৃষ্টিকারী ৫ ছাত্রদল কর্মীকে শুক্রবার রাতে চিহ্নিত করে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর মাধ্যমে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার চাঁদপুর পৌর এলাকার ১৩নং ওয়ার্ডে নির্বাচন চলাকালে এবং নির্বাচনের পরে শুক্রবার দেশি অস্ত্র নিয়ে দুই গ্রুপ বিশৃঙ্খলা সৃষ্টি করে।

থানায় আটক পাঁচ জন হলেনচাঁদপুর শহরের বাজার এলাকার নাসির গাজির ছেলে নাহিদুল ইসলাম জনি (২২), লৎফুর রহমানের ছেলে মোবারক হোসেন ব্যাপারী (২৬), ইব্রাহিম গাজীর ছেলে জনি গাজী (৩০) রাতে ওয়্যারলেস বাজার এলাকা থেকে মনির ও ফাহিম নামে দুই যুবককে মডেল থানায় হস্তান্তর করা হয়।

এদিকে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাইবাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিশৃঙ্খলা বা এলাকায় আতঙ্ক সৃষ্টিকারীদের কোনও ছাড় দেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বিশৃঙ্খলা সৃষ্টি করায় ৫ ছাত্রদল কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

আপডেট সময় ১২:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬