ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৩০ আসনে পুনর্গণনার দাবিতে সিইতে ১১ দলীয় জোটের নেতারা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৯ বার পড়া হয়েছে

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে গেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে পৌঁছান তারা।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) ১১ দলীয় জোটের ব্রিফিংয়ে জুবায়ের অভিযোগ করেন, নির্বাচনের দিন বিভিন্ন আসনে জালিয়াতি, ভোট প্রদানে বাধা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ফলাফল শিটে ওভাররাইটিং ও ঘষামাজার মতো অনিয়মের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, কোনও কোনও আসনে ফলাফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব হয়েছে, আবার কিছু আসনেবিদ্যুৎগতিতেফল ঘোষণা করা হয়েছে, যা পক্ষপাতদুষ্ট আচরণের আশঙ্কা তৈরি করেছে। যেসব আসনে আচরণবিধি লঙ্ঘন ও অনিয়ম হয়েছে, সেসব কেন্দ্রে পুনঃগণনার আবেদন করা হবে এবং প্রয়োজন হলে আইনি পদক্ষেপও নেয়া হবে। নির্বাচনপরবর্তী সহিংসতার প্রসঙ্গ তুলে জুবায়ের বলেন, বিভিন্ন এলাকায় হামলায় আহত ও নিহতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দেয়া হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী দলের পক্ষ থেকে দৃশ্যমান নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।

জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, ঢাকা৬ আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, পাবনা১ আসনের নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলি উল্লাহ নোমান ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল বলেন, উল্লিখিত ৩০টি আসনে ভোট পুনঃগণনা হলে প্রকৃত ফলাফল প্রকাশ পাবে এবং যাদের পরাজিত দেখানো হয়েছে, তাদের অনেকেই বিজয়ী হবেন।

ঢাকা৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান অভিযোগ করেন, তার আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল শিটে অসংগতি পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে এজেন্টদের নামের গরমিল, এনআইডি নম্বর অনুপস্থিত, ওভাররাইটিং, কার্বন কপি করে লেখা, পেন্সিলে লেখা, পোলিং এজেন্টের নাম না থাকা, ফটোকপির ফলাফল শিট ব্যবহার এবং প্রিন্টের পরিবর্তে কলম দিয়ে কেন্দ্রের নাম লেখার ঘটনা। পুনঃগণনার আবেদন করা হবে যে ৩০টি আসনেঢাকা, ঢাকা, ঢাকা১০, ঢাকা১৩, ঢাকা১৭, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, দিনাজপুর, লালমনিরহাট, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, যশোর, খুলনা, খুলনা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ, ময়মনসিংহ১০, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম১৪ ও কক্সবাজার৪।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদিকে দাওয়াত দেওয়া হয়নি: উপদেষ্টা রিজওয়ানা হাসান

৩০ আসনে পুনর্গণনার দাবিতে সিইতে ১১ দলীয় জোটের নেতারা

আপডেট সময় ০১:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬