ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন আমিনুল হক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪১ বার পড়া হয়েছে

এবার বিএনপির নব নির্বাচিত সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য টেকনোক্র্যাট কোটায় ডাক পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক ফুটবলার আমিনুল হক। তার ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা১৬ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন আমিনুল; কিন্তু তিনি জয়ী হতে পারেননি। ঢাকা১৬ আসনে তিনি হেরে যান জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে।

নির্বাচনে হেরে গেলেও গত কয়েকদিন আমিনুলকে নিয়ে ছিল তুমুল গুঞ্জন। নির্বাচিত হতে পারলে নতুন সরকারে তিনিই হতেন ক্রীড়ামন্ত্রী, এতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু তিনি হেরে যাওয়ার ফলে, নতুন ক্রীড়ামন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে গুঞ্জনের ঢালপালা গজাতে থাকে। আলী আসগর লবি থেকে শুরু করে অনেক নামই উঠে আসছিল সম্ভাব্য ক্রীড়ামন্ত্রী হওয়ার তালিকায়।

আবার কেউ কেউ বলছিলেন আমিনুলকেই টেকনোক্র্যাট কোটায় ক্রীড়ামন্ত্রী করা হতে পারে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। আমিনুলের খুব কাছের, ঘনিষ্ট সূত্রটি আজ (মঙ্গলবার) এ তথ্য নিশ্চিত করেছেন জাগোনিউজকে। সূত্র জানায়, আজ সকালে মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে আমিনুলকে ফোন করে এই তথ্য জানানো হয়।

এদিকে, আজ সকাল সাড়ে ১০টার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে সংসদভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

মাঠ থেকে অনেক দূরের আসন, তবুও বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ১৪০ কোটি টাকা!

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন আমিনুল হক

আপডেট সময় ১২:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬