ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচনে ৩০ আসনে শক্ত অবস্থান গড়তে চায় এনসিপি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের হয়ে ৩০টি আসনে অংশ নিয়ে ছয়টিতে জয় পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার স্থানীয় সরকার নির্বাচনেও নিজেদের অবস্থান শক্ত করতে চায় দলটি। বিশেষ করে যেসব সংসদীয় আসনে নিজেদের প্রার্থীরা নির্বাচন করেছেন, সেসব এলাকায় সাংগঠনিক শক্তি বাড়ানোকে অগ্রাধিকার দিচ্ছে দলটি।

এনসিপি সূত্র জানিয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে কে কোথায় নির্বাচন করবেনএ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়নি। কেননা, আমাদের ওইভাবে বসার তেমন সুযোগ হয়নি। আমরা এখন সাংগঠনিক জায়গা থেকে দলকে শক্তিশালী করার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছি। বিশেষ করে যে ৩০টি আসনে আমরা সংসদ নির্বাচনে অংশ নিয়েছি, সেখানে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করব।

তিনি বলেন, ৩০টি আসনে আমাদের সংগঠন তৈরি হচ্ছে, নানা ধরনের ক্যাম্পেইন চলছে। এর বাইরে সারাদেশেরও কোনো কোনো আসনে আমরা কাজ করব। মূলত স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করেই এসব কর্মসূচি চলবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম বাদে দেশের ১২টি সিটি করপোরেশন বর্তমানে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র নির্বাচন কবে এবং কারা প্রার্থী হবেনএ নিয়ে নানা আলোচনা চলছে।

এই আলোচনার মধ্যেই গত বুধবার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে স্থানীয় সরকার বিভাগ নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। এরপর সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থীদের বিষয়েও আলোচনা চলছে। ঢাকা৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকায় সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে পারেনএমন গুঞ্জন শোনা যাচ্ছে। দলীয় একটি সূত্র জানিয়েছে, তিনি মেয়র পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুরকে সমর্থন আলজেরিয়ার

স্থানীয় সরকার নির্বাচনে ৩০ আসনে শক্ত অবস্থান গড়তে চায় এনসিপি

আপডেট সময় ১১:৪৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬