ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এক দশক ধরে মসজিদুল হারামের তারাবির ইমাম শায়খ ইয়াসির আদ-দাওসারি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৩ বার পড়া হয়েছে

সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামের তারাবির ইমাম হিসেবে ১০ বছর পূর্ণ করেছেন পবিত্র এই মসজিদের ইমাম ও খতিব শায়খ ইয়াসির আদদাওসারি। ১৪৩৭ হিজরির রমজান মাসে (২০১৬ সালের ৮ জুন) আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের তারাবি নামাজে নেতৃত্ব দেন শায়খ ড. ইয়াসির আদদাওসারি। তখন থেকেই পবিত্র এ মসজিদে তার কণ্ঠের কোরআন তিলাওয়াত ও ইমামতির ধারা অব্যাহত রয়েছে। ১৪৪৭ হিজরির রমজানে সেই স্মরণীয় ঘটনার ১০ বছর পূর্ণ হলো।

সৌদি আরবের দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুলআজিজের জারি করা রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। চার বছর পর হিজরি ১৪৪১ সালে তাকে স্থায়ী ইমাম হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে পবিত্র হারামের অন্যতম প্রধান ইমাম হিসেবে তার অবস্থান সুদৃঢ় হয়। এরপর থেকে প্রতি রমজানে তিনি নিয়মিত তারাবি ও তাহাজ্জুদ নামাজে ইমামতি করে আসছেন। পাশাপাশি সাপ্তাহিক জুমার খুতবা এবং প্রতিদিনের নামাজের জামাতেও ইমামতি করে যাচ্ছেন।

মক্কায় নিয়োগের আগে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদের মসজিদ আদদাখিলের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। তখন থেকেই সুললিত কণ্ঠের তিলাওয়াতের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। শায়খ ইয়াসির আদদাওসারি ইমামতির পাশাপাশি ইসলামী শরিয়াহ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

খুতবা ও বয়ানে সহমর্মিতা, ঐক্য এবং কোরআনসুন্নাহভিত্তিক জীবনযাপনের প্রতি গুরুত্ব প্রদানের মাধ্যমে বিশ্বজুড়ে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

এক দশক ধরে মসজিদুল হারামের তারাবির ইমাম শায়খ ইয়াসির আদ-দাওসারি

আপডেট সময় ১২:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬