ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না: ধর্মমন্ত্রী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আল্লাহর নির্দেশনা মেনে চলার মধ্যেই মানবজাতির প্রকৃত শান্তি নিহিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) তিনি বলেন, আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এ নির্দেশনার কোনো বিকল্প নেই। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এ বইমেলায় দেশি প্রকাশকদের অংশগ্রহণে কোরআনহাদিস ও ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর প্রামাণ্য গ্রন্থ প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।  উদ্বোধনী বক্তব্যে ধর্মমন্ত্রী আরও বলেন, ইসলামকে যথাযথভাবে অনুসরণ করতে হলে পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে গভীর জ্ঞান ও অনুধাবন জরুরি। বইমেলার মতো উদ্যোগ সাধারণ মানুষের কাছে সঠিক ধর্মীয় জ্ঞান পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ইসলামি গ্রন্থ পাঠের মাধ্যমে আল্লাহ ও তার রাসুল (সা.)-এর নির্দেশনা সম্পর্কে সঠিক ধারণা অর্জন সম্ভব। ধর্মকে জানতে হলে গবেষণাধর্মী ও প্রামাণ্য বই পড়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। বইমেলার সার্বিক ব্যবস্থাপনার জন্য ইসলামিক ফাউন্ডেশন, পুস্তক প্রকাশক, স্টল প্রদানকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মন্ত্রী। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, অতীতে ইসলামিক ফাউন্ডেশনে কেউ যদি অন্যায়, জুলুম বা অনিয়ম করে থাকেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধর্মের নামে কোনো ধরনের ব্যবসা বা অনৈতিক কার্যক্রম বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমসাময়িক প্রসঙ্গ টেনে ধর্মমন্ত্রী বলেন, বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচিত সরকার পাওয়ার বিষয়টি একসময় অনেকের কল্পনার বাইরে ছিল। তিনি প্রধানমন্ত্রীকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে ধর্ম সচিব মো. কামাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আলমাদানী ও মাওলানা শাহ নেসারুল হকসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

জনপ্রিয় সংবাদ

হামলা চললে, আত্মরক্ষা অব্যাহত থাকবে: জাতিসংঘে ইরান

আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না: ধর্মমন্ত্রী

আপডেট সময় ১১:১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬