ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির মৃত্যুতে পাকিস্তানের করাচিতে মার্কিন দূতাবাসে হামলা-সংঘর্ষ, নিহত ৬

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৫৯৬ বার পড়া হয়েছে

এবার পাকিস্তানের বন্দরনগরী করাচিতে মার্কিন দূতাবাসের কাছে সহিংস দাঙ্গায় ছয়জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আল জাজিরা ও পাকিস্তানের গণমাধ্যম বলছে, রোববার (১ মার্চ) বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করার পাশাপাশি মার্কিন দূতাবাস প্রাঙ্গনে প্রবেশের চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং এ হতাহতের ঘটনা ঘটে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে উদ্ধারকারী কর্মকর্তারা নিশ্চিত করেছেন। নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আহতদের।

প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা এম টি খান রোডে কনস্যুলেটের বাইরে জড়ো হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং পাথর নিক্ষেপ করে। পরিস্থিতি সামাল দিতে মারমুখী হয় পুলিশ। পরবর্তী সহিংসতা ঠেকাতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ রেঞ্জার বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা বাড়ানো হয় ওই এলাকায়। এক পর্যায়ে সংঘর্ষে ৬ জন নিহত হন।

এ ঘটনায় সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার করাচির অতিরিক্ত আইজির কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেয়া হবে না। তিনি প্রদেশজুড়ে সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশও দিয়েছেন। সূত্র: আল জাজিরা ও জিও নিউজ

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

খামেনির মৃত্যুতে পাকিস্তানের করাচিতে মার্কিন দূতাবাসে হামলা-সংঘর্ষ, নিহত ৬

আপডেট সময় ০২:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬