ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও ২ কমিশনার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫৫৮ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. এম এ মোমেন এবং অপর দুই কমিশনার পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফিরে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

এর আগে সকালে যথাসময়ে অফিসে এসে চেয়ারম্যান ও কমিশনাররা কর্মকর্তাদের সিনিয়রিটিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ দাফতরিক ফাইলে সইস্বাক্ষর সম্পন্ন করেন। পরে তারা পদত্যাগের বিষয়ে কথা বলতে মন্ত্রীপরিষদ বিভাগে যান। সেখান থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে তারা তাদের পদত্যাগপত্র জমা দেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ১২ ডিসেম্বর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব ড. এম এ মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এছাড়া ১০ ডিসেম্বর কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত  জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (তদন্ত) এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ (অনুসন্ধান)

জনপ্রিয় সংবাদ

মাদক পাচাররোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও ২ কমিশনার

আপডেট সময় ০৩:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬