ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফের ইসরায়েলে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৫৩৬ বার পড়া হয়েছে

আবারও ইসরায়েলে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর বিবিসির।

এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত দুই ঘণ্টায় ইসরায়েলে তিনটি সতর্ক সংকেত দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদক জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

ইসরায়েলি ইমারজেন্সি সার্ভিসেস এজেন্সির বরাত দিয়ে এই সংবাদ সংস্থা জানিয়েছে, ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সাধারণ মানুষকে এখন আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

ফের ইসরায়েলে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

আপডেট সময় ১১:৫৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬