এবার পাকিস্তানের এক ব্যবসায়ী আসিফ মারচেন্টকে মার্কিন ফেডারেল তদন্ত ব্যুরো (এফবিআই) গ্রেপ্তার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইরানের বিপ্লবী গার্ডের জন্য মার্কিন রাজনীতিককে হত্যার উদ্দেশ্যে হিটম্যান নিয়োগ করার চেষ্টা করেছিলেন। অভিযুক্ত ১২ জুলাই ২০২৪ তারিখে গ্রপ্তার হন।
এদিকে মারচেন্ট আদালতে জানান, তার লক্ষ্য ছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক রাষ্ট্রদূত নিক্কি হেলি। তিনি বলেন, আমার পরিবার হুমকির মধ্যে ছিল, তাই বাধ্য হয়ে এমন কাজ করতে হয়েছিল।
এফবিআইর কাছে তিনি হিটম্যানদের জন্য ৫ হাজার ডলার নগদও প্রদান করেছিলেন। তবে এজেন্টরা প্রকৃত হিটম্যানের ভান করেছিলেন। মারচেন্ট জানান, তার ইরানি আত্মীয়দের নিরাপত্তার ভয়ে তাকে এই সব করতে হয়েছে। তিনি বলেন, ‘আমি চাইতাম না, কিন্তু আমার কোনো বিকল্প ছিল না।’
মারচেন্টের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন; তিনি আদালতে সহযোগিতা করতে স্বীকার করেছেন, কিন্তু মামলায় এখনও সাজার দিক নির্ধারিত হয়নি।



















