ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৪২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৫৬৯ বার পড়া হয়েছে

এবার ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের উত্তাপের মধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করতে তৃতীয় বিমানবাহী রণতরিমোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ বৃহস্পতিবার মোতায়েনপূর্ব প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছে।

ইউএস নেভাল ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী, এই রণতরি এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজ ও এয়ার উইং তাদের কম্পোজিট ইউনিট ট্রেনিং এক্সারসাইজ শেষ করেছে, যা যেকোনও জাতীয় মিশনে যাওয়ার আগে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলোর জন্য বাধ্যতামূলক।

ফক্স নিউজ বলছে, এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি খুব শিগগিরই মোতায়েন করা হবে এবং এটি পূর্ব ভূমধ্যসাগরের দিকে রওনা দেবে। সেখানে সম্প্রতি বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড অবস্থান করছিল।

এদিকে, মার্কিন সামরিক বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বৃহস্পতিবার সুয়েজ খাল অতিক্রম করেছে এবং বর্তমানে এটি লোহিত সাগরে অবস্থান করছে। অন্যদিকে, ইরানের ওপর হামলা অব্যাহত রাখতে ইউএসএস আব্রাহাম লিংকন আগে থেকেই আরব সাগরে মোতায়েন রয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৩:৪২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬